রাজ্য শোকের কারণে স্থগিত কাস্টমারী ল-এর দাবিতে ডেপুটেশন

আগরতলা, ২১ জুলাই : ত্রিপুরা পুলিশের প্রয়াত মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঘোষিত রাজ্য শোকের কারণে কাস্টমারী ল (প্রথাগত আইন) অনুমোদনের দাবিতে নির্ধারিত ডেপুটেশন কর্মসূচি স্থগিত করেছে ত্রিপুরা ট্রাইবেল কাস্টমারী ল কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ জুলাই (সোমবার) মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর মুখ্য কার্যনির্বাহী সদস্যের (সিইএম) কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হবে।

সংগঠনের কর্মকর্তারা জানান, টিটিএএডিসি গঠনের পর থেকেই রাজ্যের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের অন্যতম প্রধান দাবি ছিল তাঁদের নিজস্ব কাস্টমারী ল বা প্রথাগত আইনকে সরকারি স্বীকৃতি দেওয়া।  কিন্তু দীর্ঘ কয়েক দশক অতিক্রান্ত হলেও জমাতিয়া সম্প্রদায় ছাড়া বাকি ১৮টি জনজাতি সম্প্রদায়ের কাস্টমারী ল এখনও অনুমোদন পায়নি। এই পরিস্থিতিতে অবিলম্বে বাকি জনজাতিগুলির কাস্টমারী ল অনুমোদনের দাবিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রী এবং টিটিএএডিসি-র সিইএম-এর কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।

কিন্তু রাজ্যের প্রয়াত ডিজিপি অনুরাগ ধনকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার রাজ্যজুড়ে শোক পালনের সিদ্ধান্ত নেওয়ায় সংগঠনটি কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। সংগঠনের মতে, শোক দিবসের মর্যাদা অক্ষুণ্ণ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার আগরতলায় জগন্নাথবাড়ি পার্কের সামনে রাজ্যের ১৮টি জনজাতি সম্প্রদায়ের সমাজপতি ও প্রতিনিধিরা সমবেত হয়ে বৈঠক করেন। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, স্থগিত হওয়া ডেপুটেশন কর্মসূচি আগামী ২৭ জুলাই পালন করা হবে এবং সেদিন মুখ্যমন্ত্রী ও টিটিএএডিসি-র সিইএম-এর কাছে কাস্টমারী ল অনুমোদনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে।

সংগঠনের কো-অর্ডিনেটর শান্তি বিকাশ চাকমা এবং যুগ্ম কনভেনর বীরেন্দ্র ত্রিপুরা যৌথ বিবৃতিতে জানান, বিভিন্ন জনজাতির নিজস্ব সামাজিক রীতি-নীতি, প্রথা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে কাস্টমারী ল-এর সরকারি অনুমোদন অত্যন্ত জরুরি। তাই দীর্ঘদিনের এই দাবি পূরণে সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে বলে তাঁরা আশাবাদী।

তাঁরা আরও বলেন, কাস্টমারী ল-এর স্বীকৃতি শুধু জনজাতিদের সাংস্কৃতিক পরিচয় রক্ষাই নয়, তাঁদের প্রথাগত সামাজিক ও পারিবারিক ব্যবস্থার সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই বিষয়টি নিয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছে ত্রিপুরা ট্রাইবেল কাস্টমা

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *