খুন্তি, ২৮ নভেম্বর : ঝাড়খণ্ডের খুন্তিতে ঘটলো এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে তোরপা থানার অন্তর্গত দিয়াংকল গ্রামের কাছে। স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক যুবকের। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম বিকাশ কুমারের (৩২) । সে তোরপার বাসিন্দা, পেশায় একজন ব্যবসায়ী।
শুক্রবার এক পুলিশ আধিকারিক জানান, বৃহস্পতিবার বিকাশ কুমার স্কুটি চালিয়ে কিষাণ পাঠশালার দিক থেকে তোরপায় নিজের বাড়িতে ফিরছিল। দিয়াংকল গ্রামের কাছে সে স্কুটি নিয়ে প্রধান সড়কে উঠতেই একটি বাইকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বিকাশ কুমারের মাথায় ও পায়ে গুরুতর চোট লাগে । প্রাথমিক চিকিৎসার পর তাকে তোরপার হাসপাতাল থেকে রাঁচির এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাঁচির ওই বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

