মুম্বই ও এমএমআরডিএ অঞ্চলে অটো-ট্যাক্সি ধর্মঘটে শামিল নয় মেনস ইউনিয়ন

মুম্বই, ২৪ নভেম্বর :  মহারাষ্ট্রে বেশ কয়েকটি অটোরিকশা ও ট্যাক্সি সংগঠনের পক্ষ থেকে সোমবার থেকে ডাকা হয় দু’দিনের ধর্মঘট। ধর্মঘট প্রসঙ্গে মুম্বই অটো রিকশা মেনস ইউনিয়ন স্পষ্ট জানিয়েছে , মুম্বই এবং মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) অঞ্চলে তাদের সংগঠন এই বনধে শামিল হচ্ছে না।

ইউনিয়নের সভাপতি শশাঙ্ক রাও জানিয়েছেন, মুম্বই ও থানের অটোরিকশা এবং ট্যাক্সি পরিষেবা স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, র্যাপিডো-সম্পর্কিত যানবাহনের ইস্যুতে তাঁদের সংগঠনই প্রথম আওয়াজ তুলেছিল, কিন্তু বর্তমান ধর্মঘটে ইউনিয়ন অংশ নিচ্ছে না।

পরিবহন কমিশনারের সঙ্গে হওয়া বৈঠকের প্রসঙ্গ টেনে রাও জানান, সরকারকে ১৫ থেকে ২০ দিনের মধ্যে অবৈধ অটোরিকশা ও ট্যাক্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে। তা না হলে সংগঠন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে ।

অন্যদিকে, পুণে, নাসিক, পিম্পরি-চিঞ্চওয়াড়, নাগপুর, ছত্রপতি সম্ভাজিনগর এবং কোলাপুরের মতো শহরগুলিতে বাবা কাম্বলের নেতৃত্বাধীন অটো রিকশা পঞ্চায়েত সমিতি এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) সমর্থনে ডাকা এই ধর্মঘটের প্রভাব পড়েছে। উল্লেখ্য, র্যাপিডো অ্যাপের সঙ্গে সংযুক্ত অটোরিকশা ও ট্যাক্সির প্রতিবাদে কয়েকটি সংগঠন সোমবার থেকে দু’দিনের ধর্মঘটের ডাক দিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *