দেহরাদূন, ২৪ নভেম্বর : গুজরাটের কচ্ছে সড়ক দুর্ঘটনায় গাড়োয়াল রাইফেলসের দুই জওয়ান এবং তাঁদের পরিবারের সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
তাঁর সমাজ মাধ্যম এক্স-এ এক পোস্টে এই ঘটনাকে হৃদয়বিদারক আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনার খবরটি অত্যন্ত বেদনাদায়ক। এই দুর্ঘটনা সকলকে নাড়িয়ে দিয়েছে এবং এই শোক ভাষায় প্রকাশ করা কঠিন।
তিনি আরও বলেন, শোকের এই কঠিন সময়ে সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এদিন ।
উল্লেখ্য, গুজরাটের কচ্ছে ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় উত্তরাখণ্ডের ৭ জন ব্যক্তির ।

