হাংঝৌ, ২৩ নভেম্বর : শনিবার গণপ্রজাতন্ত্রী চিনের হাংঝৌতে অনুষ্ঠিত আর্চারি এশিয়া কাপ ২০২৬-এর তৃতীয় পর্বে অদিতি গোপীচাঁদ স্বামী ও গণেশ মণি রত্নম ব্যক্তিগত কম্পাউন্ড রৌপ্য পদক জেতায় ভারত ছয়টি পদক নিয়ে প্রতিযোগিতা শেষ করেছে । মহাদেশীয় আর্চারি প্রতিযোগিতায় ভারতের চূড়ান্ত পদক তালিকায় ছিল তিনটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক। শুক্রবার দলগত ইভেন্টে দুটি ব্রোঞ্জ জেতার পর, এর মধ্যে চারটিই আসে শনিবার।
২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়ন অদিতি স্বামী, যিনি ৬৮৯ পয়েন্ট নিয়ে ১৬তম স্থান অধিকার করে যোগ্যতা অর্জন করেছিলেন, তিনি মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত ফাইনালে তৃতীয় বাছাই চীনের হু জিংওয়েনের কাছে ১৪৬-১৪৪ পয়েন্টে হেরে গেছেন। পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বেইলি ওয়াইল্ডম্যানের কাছে ১৪৮-১৪৬ পয়েন্টে হেরে গণেশ মণি রত্নমও রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকেন।
গণেশ, যিনি ২০২৬ এশিয়ান গেমসে ব্যক্তিগত ব্রোঞ্জ এবং পুরুষদের কম্পাউন্ড টিম ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন, তিনি হাংঝৌতে ৭০৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছিলেন।

