নভেম্বর বিপ্লবের ১০৯ তম বর্ষপূর্তি পালন করল এসইউসিআই (কমিউনিস্ট)-এর

কলকাতা ১৮ নভেম্বর : নভেম্বর বিপ্লবের ১০৯তম বর্ষপূর্তি উপলক্ষে গত ১১ দিন ধরে ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে নানা কর্মসূচি পালন করল এসইউসিআই (কমিউনিস্ট)। উল্লেখ্য, ৭ নভেম্বর ধর্মতলায় লেনিনের মূর্তিতে দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ মাল্যদান করেন। এর পাশাপাশি দলীয় কার্যালয় ও বিভিন্ন জনবহুল স্থানে লেনিন-স্তালিনের প্রতিকৃতিতে শ্রদ্ধাও জানানো হয়েছে । রাজ্য জুড়ে প্রায় ১০০টি বইয়ের স্টল খোলা হয়। প্রকাশিত হয় ‘মার্ক্স-লেনিন: নভেম্বর বিপ্লব ও ভারতবর্ষ’ বইটি। তবে কয়েকটি জায়গায় হিন্দুত্ববাদী সংগঠনের হামলায় স্টল ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে জনসাধারণের সহযোগিতায় ফের স্টল চালু করেন কর্মীরা। সোমবার, ১৭ নভেম্বর শ্যামবাজার, শিয়ালদা, যাদব পুরের ৮বি – বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় জনসভা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ডা. মৃদুল সরকার-সহ অন্যান্য নেতারাও।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *