লক্ষ্য সেন জাপান মাস্টার্স ২০২৬ জিতলেন; ফাইনালে ওয়াতানাবেকে হারালেন

কুমামোটো (জাপান), ১৬ নভেম্বর : রবিবার কুমামোটো প্রিফেকচারাল জিমনেসিয়ামে অনুষ্ঠিত জাপান মাস্টার্স ২০২৬- এর পুরুষদের একক শিরোপা জিততে লক্ষ্য সেন এক অসাধারণ প্রত্যাবর্তনের মাধ্যমে কোকি ওয়াতানাবেকে পরাজিত করেছেন। চলতি বছরেই জাপান ওপেন এবং সিঙ্গাপুর ওপেনে ওয়াতানাবের কাছে হেরেছিলেন লক্ষ্য। ফাইনালের এই জয়ের মাধ্যমে সেই হারের মধুর প্রতিশোধ নিলেন তিনি।
১ ঘণ্টা ৪ মিনিটের রুদ্ধশ্বাস ফাইনালে প্রথম গেমে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটান অষ্টম বাছাই লক্ষ্য সেন। ম্যাচের চূড়ান্ত ফলাফল লক্ষ্যের পক্ষে ১৩-২১, ২১-১৮, ২১-১৪। লক্ষ্য প্রথম গেমটি ১৩-২১ ব্যবধানে হেরে গেলেও, পরের দুটি গেম ২১-১৮ ও ২১-১৪ পয়েন্টে জিতে এক ঘণ্টা চার মিনিটে শিরোপাটি নিশ্চিত করেন। এটি লক্ষ্য সেনের কেরিয়ারের ষষ্ঠ বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর শিরোপা এবং প্রথমবারের মতো একই মরসুমে দুটি ওয়ার্ল্ড ট্যুর খেতাব জয়ের রেকর্ড।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *