‘বুলডোজারকে করল দূর, বইয়ের পাশে যাদবপুর’, পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ বুকস্টল নিয়ে বামেদের কর্মসূচি

কলকাতা, ১৬ নভেম্বর : যাদবপুরে অন্যরকম কর্মসূচি গ্রহণ করল বামেরা। ‘বুলডোজারকে করল দূর, বইয়ের পাশে যাদবপুর’ এবং ‘হাতে হাতে বই, পাড়ায় পাড়ায় সিপিআই(এম)’—এই দুই স্লোগানকে সামনে রেখে রবিবার সকালে ভ্রাম্যমাণ বুকস্টল নিয়ে পথে নামেন বাম কর্মী-সমর্থকেরা। যাদবপুর-১ এরিয়া কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ। এছাড়াও এলাকার বাম নেতৃত্বের পাশাপাশি বহু ছাত্র-যুবক অংশ নেন। সাধারণ মানুষের মধ্যেও বই কেনার উৎসাহ দেখা যায়। কেউ বই কেনেন, আবার কেউ পুরনো বইয়ের বদলে অন্য বই সংগ্রহ করেন।
অভিনেতা দেবদূত ঘোষ বলেন, অন্যায়কারীরা চান না মানুষের মধ্যে জ্ঞানের প্রসার ঘটুক। সেই কারণেই তাঁদের বুকস্টলের উপর আক্রমণ হয়েছিল। তবে তাঁরা পিছু হটেননি। বরং সেই আক্রমণের বিরুদ্ধে লড়াই করেছেন এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে বই গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতাতেই এবার পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ বুকস্টল নিয়ে হাজির হয়েছেন তাঁরা।
বাম নেত্রী মান্ডবী ভট্টাচার্য বলেন, যাদবপুরে তাঁদের বুকস্টল ভাঙতে বুলডোজার আনা হয়েছিল। কিন্তু কর্মী ও সাধারণ মানুষের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। বই ও জ্ঞানের প্রসারের বার্তা নিয়েই তাঁদের এই কর্মসূচি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *