শিলংয়ে যোগ চর্চায় রাজনাথ সিং, নিয়মিত যোগাভ্যাসের আবেদন প্রতিরক্ষা মন্ত্রীর

শিলং, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে মেঘালয়ের শিলংয়ে যোগচর্চায় অংশ নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নানা ধরনের যোগাভ্যাস করেন রাজনাথ সিং। দেশবাসীর কাছে নিয়মিত যোগাভ্যাস করার আবেদন জানান তিনি।

রাজনাথ সিং বলেন, “যোগ দিবস উপলক্ষ্যে আমি সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে নিয়মিত যোগচর্চা করা অপরিহার্য। যোগ এখন আন্তর্জাতিকভাবে চর্চিত হচ্ছে এবং এর কৃতিত্ব যদি কারও প্রাপ্য হয়, তবে তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি রাষ্ট্রসংঘে এই প্রস্তাবটি পাস করিয়েছিলেন এবং সকলেই তা সানন্দে গ্রহণ করেছিলেন।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *