পুরভবনে ৮ মণীষীর ছবি লাগানোর পরেই দেওয়াল থেকে উধাও

কলকাতা, ২৬ নভেম্বর : মঙ্গলবার কলকাতা পুরসভার কাউন্সিলর ক্লাবে টাঙানো হয় ৮ মণীষীর ছবি। দানা বেধেছিল বিতর্ক। বুধবার সেই সব ছবি পুরসভার দেওয়াল থেকে উধাও! আম্বেদকরের পাশ থেকে খুলে নেওয়া হল শ্যামাপ্রসাদ, সাভারকারের ছবি।
বিষয়টি ঘিরে কলকাতা পুরসভার অন্দরে নতুন করে চাপানউতোর। মঙ্গলবার শ্যামাপ্রসাদের ছবি নিয়ে বিরোধীদের বিতর্কের মাঝে প্রশ্ন উঠেছিল, বঙ্গে প্রশাসনিক পালাবদলের পর যাঁর জন্মদিন পালন থেকে মিউজিয়াম তৈরি। পাঠ্যবইতেও ‘ভারত কেশরী’র জীবনী ও অবদান রাখার পরিকল্পনা করেছে সরকার। সেই বিজেপি সরকারের আমলে রাজ্যের প্রশাসনিক দফতরে শ্যামাপ্রসাদের ছবি ঘিরে বিতর্কের মুখে পড়তেই কলকাতা পুরসভা স্পষ্ট জানাল, এই ছবিগুলি বড় করে অন্য জায়গায় রাখা হবে।
পালাবদলের বঙ্গে পুরভবনে নতুন সংযোজনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রানি লক্ষ্মীবাঈ, সর্দার বল্লভভাই প্যাটেল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রানাপ্রতাপ-সহ একাধিক মনীষীর পাশে কেন সাভারকরের ছবি? এনিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন মমতা তৃণমূলের কাউন্সিলররা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *