বিয়ের জেরে অর্থনীতি চাঙ্গা, গোটা দেশে ব্যবসা সাড়ে ৭ লক্ষ কোটি টাকা ছাড়ানোর আশা

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : বিয়ের মরশুমে বিয়ে-বিষয়ক আর্থিক লেনদেনের জন্য অর্থনীতি চাঙ্গা হয়ে উঠেছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স সম্প্রতি
এ ব্যাপারে একটি হিসেব দাখিল করেছে। তাঁদের দাবি, সব মিলিয়ে গোটা দেশে ব্যবসা ছাড়াবে ৭.৫ লক্ষ কোটি টাকা।

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স-এর হিসাব অনুযায়ী, শনিবার অর্থাৎ ২১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ভারতে অন্তত ৫২ লক্ষ বিয়ে হতে চলেছে। অর্থাৎ দিনে ২ লক্ষেরও বেশি বিয়ের অনুষ্ঠান হবে দেশজুড়ে। যা কিনা সার্বিকভাবে দেশের অর্থনীতির জন্য সুখবর। মাত্র ২৫ দিনের মধ্যে এই বিয়ে করার হিড়িকে খুশির হাওয়া ব্যবসায়ী মহলেও। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স অনুমান করছে, স্রেফ আগামী ২৫ দিনে যে বিপুল সংখ্যক মানুষ বিয়ে করতে চলেছেন তাতে প্রায় সাড়ে সাত লক্ষ কোটি টাকার ব্যবসা হবে।

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স-র হিসাবে বলছে, আগামী ২৫ দিনে স্রেফ দিল্লি এবং সংলগ্ন এলাকায় বিয়ের সংখ্যাটা হতে চলেছে ৫ লক্ষের বেশি। ফলে সার্বিকভাবে শুধু দিল্লি সংলগ্ন এলাকা থেকেই ব্যবসা হবে আড়াই লক্ষ কোটি টাকার।

সব মিলিয়ে গোটা দেশে ব্যবসা ছাড়াবে ৭.৫ লক্ষ কোটি টাকা। এর মধ্যে গয়না বিক্রি হতে পারে ১.২ লক্ষ কোটি টাকার। ৯০ হাজার কোটির ব্যবসা হবে বিয়ের সামগ্রী এবং অন্যান্য উপকরণের বাজারে। ৭৫ হাজার কোটি টাকার ব্যবসা পাবে ক্যাটারিং শিল্প। উপহার এবং বিয়ের অন্যান্য সামগ্রীর ব্যবসা হবে প্রায় ৩৭ হাজার ৫০০ কোটির। অনুষ্ঠান বাড়ি এবং ব্যাঙ্কোয়েট হলগুলি প্রায় ৬০ হাজার কোটির ব্যবসা করবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *