পারদ নামতেই ঘন কুয়াশা জলপাইগুড়িতে, কমে এল দৃশ্যমানতা

জলপাইগুড়ি, ২৪ নভেম্বর : তাপমাত্রার পারদ নিম্নমুখী হতেই ঘন কুয়াশার চাদরে ঢাকল উত্তরবঙ্গের জলপাইগুড়ি। মঙ্গলবার ভোর থেকেই গোটা জেলা জুড়ে ব্যাপক কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। সকাল সোয়া ৭টা নাগাদও শহরের রাস্তাঘাট ও জাতীয় সড়ক ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল, যার জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে শীতের আমেজ ক্রমশ জোরালো হচ্ছে এবং জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের ও ভোরের তাপমাত্রা অনেকটাই কমেছে। তাপমাত্রার এই পতনের ফলেই এদিন সকালে ঘন কুয়াশার দাপট দেখা দেয়। দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে সকাল থেকেই জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকার সড়কপথে যান চলাচলের গতি অনেকটাই শ্লথ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে গাড়ি চালাতে দেখা যায় চালকদের। সূর্য ওঠার পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কাটতে শুরু করলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *