মাদ্রিদ, ২৩ নভেম্বর : সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ, সেল্তা ভিগোর বিরুদ্ধে। পাবলো দুরানের গোলে রিয়াল পিছিয়ে পড়ার পর, পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপে। এরপর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান জুড বেলিংহ্যাম। বদলি নেমে শেষ দিকে ব্যবধান গড়ে দেন কার্লোস এস্পি। গত মরসুমে এই মাঠে রিয়ালকে ২-০ গোলে হারিয়েছিল সেল্তা। এবারও স্মরণীয় কিছুর আশা জাগিয়ে শেষ পর্যন্ত পেরে উঠল না সেল্তা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জিতল রিয়াল। লা লিগায় ১৩ ম্যাচে ১১ জয়ে তাদের পয়েন্ট হল ৩৩, সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সিলোনা। একটি ম্যাচ কম খেলেছে কাতালান দলটি। ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে সেল্তা ভিগো।

