রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতির, আহতদের আরোগ্য কামনা

নয়াদিল্লি, ২৩ নভেম্বর : শনিবার রাতে কোটা-উদয়পুর জাতীয় সড়কে শম্ভুপুরা গ্রামের কাছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৯ জনের, আহত হয়েছেন আরও কয়েকজন| এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু|
রবিবার সকালে রাষ্ট্রপতি সমাজ মাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন, কোটায় সড়ক দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
উল্লেখ্য, এই দুর্ঘটনায় মহারাষ্ট্রের একই পরিবারের ৯ জন মারা গেছেন। দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহতও হয়েছেন। পুলিশ জানিয়েছে, একটি ক্রুজারে মহারাষ্ট্রের ধুলে জেলার একই পরিবারের ১৬ জন সদস্য ভ্রমণ করছিলেন। পরিবারটি ধর্মীয় স্থান দর্শনের জন্য মঙ্গলবার মহারাষ্ট্র থেকে রওনা হয়েছিল। পুণ্যার্থীরা প্রথমে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর এবং তারপর রাজস্থানের পুষ্কর ও খাটুশ্যামজি দর্শন করেন। শনিবার রাতে তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *