কচ্ছে ট্রাকের সঙ্গে যাত্রিবাহী গাড়ির সংঘর্ষ, মৃত তিন শিশু-সহ একই পরিবারের ৭ জন

কচ্ছ (গুজরাট), ২৩ নভেম্বর : ভ্রমণের আনন্দ নিমেষেই বদলে গেল বিষাদে। গুজরাতের কচ্ছ জেলায় ট্রাকের সঙ্গে যাত্রিবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। শনিবার গভীর রাতে ভুজ-খাভদা জাতীয় সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতেরা সকলেই উত্তরাখণ্ডের গাড়োয়ালের বাসিন্দা। কচ্ছের রন ভ্রমণের পর গাড়িতে করে ভুজে ফিরছিলেন। ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তাঁরা। খবর পেয়ে জেলা পুলিশ সুপার বিকাশ সুন্দা দ্রুত দুর্ঘটনাস্থলে যান| জানা গেছে, সংঘর্ষে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| ঘাতক ট্রাকটির খোঁজ চলছে| দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *