কলকাতা, ২৩ নভেম্বর : বৃষ্টি থামতেই আবহাওয়ার উন্নতি হয়েছে, ভোরে ও রাতে শীতের আমেজও অনুভূত হচ্ছে। আগামী ২-৩ দিনে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবার কমে যাবে বৃষ্টি। তবে আগামী ২৪ ঘণ্টাও কোনও কোনও জেলায় স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী দু’দিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। তারপর দুই-তিন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ১৮ ডিগ্রিতে নেমে আসতে পারে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কম থাকবে। অর্থাৎ এবার শীতের আমেজ উপভোগ করবে গোটা রাজ্য।

