বৃষ্টিতে ভেস্তে গেল সিএবি’র ক্রিকেট লিগে প্রথম ডিভিশনের দু’টি ম্যাচ

কলকাতা, ২০ নভেম্বর : প্রথম ডিভিশন একদিনের ক্রিকেট প্রতিযোগিতার লিগ কাম নকআউট পর্বের দু’টি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হল। সিএবি’র পক্ষে জানানো হয়েছে যে, বৃহস্পতিবার ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুল মাঠে ভবানীপুর ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল স্পোর্টিং ইউনিয়নের।
 অন্যদিকে, ডুমুরজলা মাঠে এদিন মুখোমুখি হওয়ার কথা ছিল বড়িশা স্পোর্টিং ক্লাব ও ইস্টবেঙ্গল ক্লাবের। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে কোনও ম্যাচই শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বৃষ্টির জেরে দু’টি ম্যাচই পরিত্যক্ত ঘোষণা করেন আয়োজকেরা। ফলে এ দিনের দুটি খেলায় কোনও দলই সরাসরি মাঠে নেমে নিজেদের দক্ষতা প্রমাণের জন্য এদিন কোনওরকমভাবেই সুযোগ পেল না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *