হংকং,২০ নভেম্বর : প্রাক্তন বিশ্বসেরা কিদাম্বি শ্রীকান্ত এবং তরুণী রক্ষিতা রামরাজ বুধবার উচ্চ র্যাঙ্কিংয়ের প্রতিপক্ষদের পরাজিত করে হংকং ওপেন ২০২৬ ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন ।
বিডব্লিউএফ সুপার ৫০০ টুর্নামেন্টের পুরুষদের এককের উদ্বোধনী রাউন্ডের ৫১ মিনিটের এক ম্যাচে বিশ্বের ৩০ নম্বর খেলোয়াড় শ্রীকান্ত জাপানের ১৫তম র্যাঙ্কিংয়ের কোকি ওয়াতানাবেকে ২১-১৬, ১৬-২১, ২১-৯ গেমে পরাজিত করেছেন।
২০২১ সালের বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের রৌপ্য পদক বিজয়ী শ্রীকান্ত প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার ইউ তে-বিনের মুখোমুখি হবেন।
মহিলাদের একক বিভাগে, বিশ্ব র্যাঙ্কিংয়ের ৪৭ নম্বর রক্ষিতা রামরাজ এক চমকপ্রদ অঘটন ঘটিয়েছেন। তিনি ডেনমার্কের বিশ্ব র্যাঙ্কিংয়ের ২০ নম্বর মিয়া ব্লিচফেল্ডকে ৩৬ মিনিটে ২১-১৮, ২১-১৮ গেমে পরাজিত করেন।
পরবর্তী রাউন্ডে রক্ষিতা গণপ্রজাতন্ত্রী চীনের দ্বিতীয় বাছাই ও টোকিও ২০২০ অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ী চেন ইউফেইয়ের মুখোমুখি হবেন ।

