চার শাবকের জন্ম বতসোয়ানা থেকে নিয়ে আসা চিতার

নয়াদিল্লি, ২০ নভেম্বর : চিতা সংরক্ষণ প্রকল্পে নতুন সাফল্য এলো ভারতে। দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে নিয়ে আসা আড়াই বছর বয়সি স্ত্রী চিতা ‘কেওএমজি ৩’ শুক্রবার বন্য পরিবেশে চারটি সুস্থ শাবকের জন্ম দিয়েছে। এর ফলে দেশে চিতার মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২-তে। এর মধ্যে ৪৩টি চিতার জন্ম ভারতেই হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এক্স-এ এই খবর জানিয়েছেন।
তিনি জানান, বতসোয়ানা থেকে আনা এটিই প্রথম স্ত্রী চিতা, যে ভারতে শাবকের জন্ম দিল। বিশেষ বিষয়টি হলো, শাবকদের জন্মের আগে এই স্ত্রী চিতাটি চার মাসেরও বেশি সময় ধরে জঙ্গলের প্রাকৃতিক পরিবেশে ছিল। ২০২২ সালে চিতা পুনর্বাসন কর্মসূচি শুরু হওয়ার পর জঙ্গলে শাবকের জন্মের এটি দ্বিতীয় নথিভুক্ত ঘটনা। ভূপেন্দ্র যাদব একে প্রোজেক্ট চিতার জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, প্রতিটি নতুন জন্ম শক্তিশালী করে সংরক্ষণের আশাকে এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আরও গভীর করে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ধৈর্য, নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা এবং যৌথ অংশগ্রহণ প্রয়োজন। তিনি প্রোজেক্ট চিতার সাফল্যের জন্য প্রকল্প পরিচালক, পশু চিকিৎসক, বন বিভাগের কর্মী এবং এর সঙ্গে যুক্ত সমস্ত বিশেষজ্ঞদের নিষ্ঠা, প্রতিশ্রুতি ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেন।
/

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *