কলকাতা ১৯ নভেম্বর : জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন উপলক্ষে আগামীকাল – বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার যথাক্রমে – ১৯, ২০ ও ২১ নভেম্বর তিনদিন সার্কুলার রেল পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। যাত্রী নিরাপত্তা ও নির্বিঘ্নে বিসর্জন পর্ব সম্পন্ন করতে এই ব্যবস্থা, প্রেস বিজ্ঞপ্তি জারি হয়েছে।
এদিকে, রেল সূত্রে খবর, তিনটি সার্কুলার ইএমইউ লোকাল (৩০১২২, ৩০৩১২ ও ৩০৩১৪) টালায় যাত্রা শেষ করবে। অন্য তিনটি (৩০৩৩১, ৩০১১১ ও ৩০৩১৩) তালা থেকেই যাত্রা শুরু করবে। একটি ট্রেন (৩০৭১১) বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ৩০৩৩২ ট্রেনটি কাঁকুড়গাছি রোড-বালিগঞ্জ হয়ে মাঝেরহাট যাবে। ৩০১৩৫ ও ৩০৩৫৩ ট্রেন চলবে পরিবর্তিত পথে। এ ছাড়া বালিগঞ্জ, মাঝেরহাট ও শিয়ালদহ উত্তর স্টেশন থেকেও কয়েকটি ট্রেনের যাত্রা শুরু ও শেষ হবে। ফলে ওই তিনদিন যাত্রীদের ট্রেনের সময়সূচি দেখে যাত্রার পরামর্শ দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

