সোমবার সহরসা প্রেস ক্লাবে পালিত হলো জাতীয় প্রেস দিবস

সহরসা, ১৭ নভেম্বর :  সোমবার বিহারের স্থানীয় প্রেস ক্লাব সহরসায় জেলা জনসংযোগ আধিকারিক রাজীব রঞ্জনের উপস্থিতিতে পালিত হলো জাতীয় প্রেস দিবস-২০২৬ । অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত সাংবাদিকরা ।

এদিনের অনুষ্ঠানে সাংবাদিকতার পরিবর্তিত রূপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তুলতে প্রেসের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিনের বিশিষ্ট বক্তারা তাদের বক্তব্য রাখতে গিয়ে বলেন , স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা হল গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ। সাংবাদিকদের উচিত জনস্বার্থের বিষয়গুলিকে প্রধান্য দেওয়ার পাশাপাশি সংবাদের তথ্যগত সত্যতা নিশ্চিত করা। ডিজিটাল যুগে বিভ্রান্তিকর খবর ও গুজব এড়িয়ে সাংবাদিকতার নৈতিক মূল্যবোধগুলি মেনে চলা অত্যন্ত জরুরি।

তাঁরা আরও বলেন, সাংবাদিকতার উদ্দেশ্য কেবল খবর পরিবেশন করাই নয়, বরং সাধারণ মানুষের সমস্যাগুলিকে তুলে ধরা এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *