মোরাদাবাদে দিল্লি-লখনউ জাতীয় সড়কে বাসে আগুন, প্রাণরক্ষা ৫৫ জন যাত্রীর

মোরাদাবাদ, ৫ নভেম্বর  : দিল্লি-লখনউ জাতীয় সড়কে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন ৫৫ জন যাত্রী। চলন্ত বাসের পিছনের চাকা ফেটে আচমকা আগুন ধরে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। তবে বাসের চালকের সময়োচিত বুদ্ধিমত্তা ও তৎপরতায় একটি বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোরাদাবাদের দলপতপুর ওভারব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসটি যাত্রী নিয়ে দিল্লি থেকে বরেলির উদ্দেশে যাচ্ছিল। যাত্রাপথে দলপতপুর ওভারব্রিজের কাছে পৌঁছাতেই বাসের পিছনের একটি চাকা ফেটে বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে মুহূর্তের মধ্যেই বাসে আগুন ধরে যায় এবং দেখতে দেখতে বাসটির ভেতর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।
ঘটনার আকস্মিকতায় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু চালক বিন্দুমাত্র  ঘাবড়ে না গিয়ে বাসটিকে রাস্তার ধারে নিরাপদ স্থানে দাঁড় করিয়ে দেন। এরপর তিনি দ্রুত বাসের ৫৫ জন যাত্রীকে নিরাপদে বের করে আনেন।
বাসের জাতীয় সড়ক দিয়ে যাওয়া অন্যান্য দূরপাল্লার বাস থামিয়ে সেগুলির ‘ফায়ার এক্সটিংগুইশার’ (আগুন নেভানোর যন্ত্র) দিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালান। এর কিছুক্ষণের মধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *