ডালখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড; ভস্মীভূত দোকান ও গুদাম

উত্তর দিনাজপুর, ২৮ নভেম্বর : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ডালখোলার মল্লিকপুর এলাকায়। শনিবার সকালে আচমকাই একটি দোকানে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা আরও একটি দোকান এবং দুটি গুদামঘরে। আগুনে ভস্মীভূত হয়ে যায় দুটি দোকান ও দুটি গুদাম|
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে রায়গঞ্জ এবং ইসলামপুর থেকেও দমকলের ইঞ্জিন আনা হয়। তিনটি কেন্দ্রের দমকলকর্মীরা যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। তবে অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ ও পুলিশ। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *