ছত্তিশগড়ের উত্তরাঞ্চলে রাতে পারদ পতন, তাপমাত্রা নামলো ৯ ডিগ্রির নিচে

রায়পুর, ২৮ নভেম্বর : নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই ছত্তিশগড়ে শীতের দাপট বাড়তে শুরু করেছে। বিশেষ করে উত্তরের অংশগুলিতে (সরগুজা বিভাগ) রাতের তাপমাত্রা ৯ ডিগ্রির নিচে নেমে গেছে। ভারতীয় আবহাওয়া দফতরের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রাজ্যের উত্তরাঞ্চলে রাতে তীব্র ঠান্ডা পড়লেও দক্ষিণাঞ্চলে দিনের বেলা হালকা গরম বজায় রয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যের বিভিন্ন বিভাগের তাপমাত্রায় বড় পার্থক্য লক্ষ্য করা গেছে। উত্তর ছত্তিশগড়ের সরগুজা বিভাগে ঠান্ডা হাওয়ার প্রভাব সবচেয়ে বেশি| অম্বিকাপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ ছত্তিশগড়ের সুকমায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস নথিভুক্ত হয়েছে। রাজধানী রায়পুরে আকাশ পরিষ্কার রয়েছে এবং তাপমাত্রা সর্বোচ্চ ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি-র কাছাকাছি রয়েছে।
শনিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের কোনও অংশেই বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া দফতরের মতে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এবং রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ৫ দিন সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সকাল এবং রাতের দিকে শীতের আমেজ একই রকম থাকবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *