ফতেহাবাদে বৃদ্ধার সোনার দুল ছিনতাই, গ্রেফতার দুই অভিযুক্ত

ফতেহাবাদ, ২৬ নভেম্বর : বাড়ি ফেরার পথে ৭০ বছরের এক বৃদ্ধার কানের সোনার দুল ছিনতাই করে পালানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে হরিয়ানার জাখল থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ এক হাজার টাকা করে এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার জাখল থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলরাজ জানান, সিধানি গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সি গুরমেলো কৌর গত ১৩ নভেম্বর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, সেদিন তিনি বাড়ি ফিরছিলেন। পথে বাবা বাঙালি মন্দিরের কাছে মোটরসাইকেলে চড়ে আসা দুই যুবক আচমকা তাঁর কানের সোনার দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ওই অভিযোগের ভিত্তিতে ছিনতাইয়ের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের পরিচয় দীপক ও জগসীর সিং হিসেবে জানা গিয়েছে। দীপক জাখলের গুরুদ্বার বস্তির বাসিন্দা। অন্যদিকে, জগসীর পঞ্জাবের মানসা জেলার কুলারিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার পরবর্তী তদন্ত চলছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *