জব্বলপুরে উদ্বোধন হতে চলেছে বৃহত্তম কম্প্রিহেনসিভ ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টার মিল্ক ব্যাংক “অমৃত কলশ”

জব্বলপুর, ২৫ নভেম্বর : মঙ্গলবার উদ্বোধন হতে চলেছে মধ্যপ্রদেশের জব্বলপুরের রানি দুর্গাবতী হাসপাতালে রাজ্যের বৃহত্তম এবং মহাকৌশল অঞ্চলের প্রথম কম্প্রিহেনসিভ ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টার মিল্ক ব্যাংক অমৃত কলশ । এই মিল্ক ব্যাংকটি নির্মাণে খরচ হয় প্রায় ৭০ লক্ষ টাকা ।  এদিন ওই মিল্ক ব্যাংকটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী রাকেশ সিং।
জবলপুরের মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক (সিএমএইচও)-এর কার্যালয় সূত্রে জানা গেছে,  কম্প্রিহেনসিভ ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টার মিল্ক ব্যাংক “অমৃত কলশ”-এ যেসব প্রসূতি মায়ের পর্যাপ্ত দুধ আসে এবং যাঁরা এসএনসিইউ  ও এনআরসি- তে ভর্তি অসুস্থ ও কম ওজনের নবজাতকদের স্বেচ্ছায় নিজেদের দুধ দান করতে ইচ্ছুক, তাঁদের সম্মতিতে দুধ সংগ্রহ করে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে সংরক্ষণ করা হবে। এই দুধ অসুস্থ নবজাতকদের সরবরাহ করা হবে, যার ফলে অসুস্থ শিশুদের দ্রুত সুস্থতা লাভ সম্ভব হবে এবং শিশুমৃত্যুর হার কমানো যাবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *