আরারিয়ায় ধানের আঁটিতে ভয়াবহ আগুন, ভস্মীভূত বিপুল পরিমাণ ধান

আরারিয়া, ২৪ নভেম্বর : বিহারের আরারিয়ায় কুরসাকান্টা ব্লকের মেহেন্দিপুর চকে রবিবার গভীর রাতে কৃষকদের কেটে রাখা ধানের আঁটিতে লাগে ভয়াবহ আগুন । আগুন লাগার ফলে ভস্মীভূত হয় প্রায় ৪০ থেকে ৪৫ বিঘা জমির ধান । সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, কেটে আনা ধানের ফসল মাঠে এক জায়গায় রাখা ছিল। রবিবার মাঝরাতে হঠাৎ তাতে আগুন লাগে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

সোমবার এক পুলিশ আধিকারিক জানান, রবিবার রাতে বিয়ের মরশুমের কারণে সারারাত মানুষের যাতায়াত ছিল। তাই সিগারেট, বাজি বা আতশবাজির স্ফুলিঙ্গ থেকেও আগুন লেগে থাকার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যদিও এই দাবিরও এখনও কোনও নিশ্চিত প্রমাণ মেলেনি। এই অগ্নিকাণ্ডের ঘটনায়  ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে কৃষকদের। ঘটনার সুষ্ঠ তদন্ত করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য  প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন কৃষকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *