রেস্তরাঁয় ফায়ার লাইসেন্সের জন্য ঘুষ নিতে গিয়ে গ্রেফতার দমকলের দুই আধিকারিক

কোচবিহার, ২১ নভেম্বর : ঘুষ নিতে গিয়ে আবার সরকারি আধিকারিকের গ্রেফতার হলেন।
তাঁদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক রয়েছে বলেই দাবি কোচবিহার পানশালা কর্তৃপক্ষের। তার পরেও ফায়ার লাইসেন্স দিতে গড়িমসি করছিল দমকল। ফায়ার লাইসেন্সের বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করেছিলেন দমকলের পদস্থ কর্তা।
শুক্রবার ঘুষের ‘প্রথম কিস্তি’ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হলেন কোচবিহার ডিভিশনাল ফায়ার অফিসের অ্যাসিস্ট্যান্ট ফায়ার অপারেটর বিজন মণ্ডল। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছেন ডিভিশনাল ফায়ার অফিসার স্বপনকুমার দাসও।
দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, শুক্রবার কোচবিহার ডিভিশনাল ফায়ার অফিসে বিশেষ অভিযান চালিয়েছিল তারা। ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দমকল বিভাগের অ্যাসিস্ট্যান্ট ফায়ার অপারেটরকে হাতেনাতে ধরে ফেলেন তদন্তকারীরা। অভিযোগ, একটি বার কাম রেস্তরাঁর ফায়ার লাইসেন্স করে দেওয়ার বিনিময়ে ডিভিশনাল ফায়ার অফিসার মালিকের কাছে ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন। তাতে ‘প্রতিনিধি’ হিসেবে কাজ করছিলেন এবং তাঁর হয়ে ঘুষের টাকা সংগ্রহ করছিলেন স্বপনবাবু।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *