ফারুখাবাদের এক অনুষ্ঠান বাড়িতে গুলি, আহত দুই মহিলা

ফারুখাবাদ, ১৭ নভেম্বর : উত্তর প্রদেশের ফারুখাবাদের একটি অনুষ্ঠানে শূন্যে গুলি চালানোর সময় অসাবধানতাবশত গুলিবিদ্ধ হয়ে  আহত হয়েছে দুই মহিলা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে , মোহম্মাদাবাদ এলাকায়।  সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজন মৈনপুরী জেলার বাসিন্দা বেবি (১৮) এবং অন্যজন সাদ্দাম নগরের বাসিন্দা রঞ্জন।

সোমবার এক পুলিশ আধিকারিক জানান, মোহম্মাদাবাদ এলাকার সাসাপুর গ্রামে রবিবার রাতে গৌরব নামের এক যুবকের তিলক অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন  বেবি ও রঞ্জন। অনুষ্ঠান চলাকালীন গ্রামেরই দুই বাসিন্দা রাজীব ও প্রমোদ শূন্যে গুলি চালাতে শুরু করে এবং ওই দুই মহিলা আহত হয় । প্রথমে পরিবারের লোকজন তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে অন্যত্র স্থানান্তরিত করেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *