ফতেহপুর, ১৭ নভেম্বর : উত্তর প্রদেশের ফতেহপুরে উদ্ধার এক মহিলার মৃতদেহ। ঘটনাটি ঘটেছে সোমবার। এলাকার একটি কবরস্থান থেকে ওই মহিলার নগ্ন মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। গ্রামবাসীদের অনুমান, মৃতদেহটি প্রায় তিন থেকে চার দিনের পুরোনো। তবে এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।
এদিন এক পুলিশ আধিকারিক জানান, আশাপুর গ্রামের বাসিন্দা ছোটু তার ক্ষেতে জল দেওয়ার জন্য পাইপলাইন পাতছিলেন । ঠিক সেই সময় তার নজর পড়ে কবরস্থানের জঙ্গলে পড়ে থাকা ওই মহিলার মৃতদেহের ওপর। মৃতদেহটি দেখতে পেয়ে ওই কৃষক ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গে গ্রামে ফিরে এসে গ্রামবাসীদের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃত্যুর আসল কারণ এখনও পর্যন্ত অধরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

