গোঘাটে মহিলা ফুটবল আমারতো

হুগলি, ১৪ নভেম্বর : মহিলা ফুটবলের প্রসার এবং নতুন প্রতিভা তুলে ধরার লক্ষ্যে আজ তারা হাট ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত হল এক প্রীতি মহিলা ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

এই প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ হিসেবে অংশগ্রহণ করেন ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলের গোলরক্ষক তথা তারাহাট ফুটবল একাডেমির ছাত্রী সোনম ঘোষ। পাশাপাশি মাঠে উপস্থিত ছিলেন বাংলার জাতীয় অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দলের খেলোয়াড় চুমকি খাতুন।এছাড়াও এই খেলায় অংশগ্রহণ করে কৈকালা ক্রীড়া সংঘ।

দুই প্রতিভাবান মহিলা ফুটবলারের উপস্থিতি টুর্নামেন্টের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। তাঁদের অংশগ্রহণ একাডেমির অন্যান্য ছাত্রীদের কাছেও বিশেষ অনুপ্রেরণা হয়ে ওঠে।

মহিলা ফুটবলে নতুন প্রতিভা তুলে আনা এবং আগামী দিনের খেলোয়াড়দের উৎসাহিত করার ক্ষেত্রে তারা হাট ফুটবল একাডেমির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ধরনের আয়োজনের মধ্য দিয়েই গ্রামবাংলার মহিলা ফুটবলাররা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *