ছটপুজোর অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া-পটনা ও হাওড়া-গয়া রুটে বিশেষ ট্রেন

কলকাতা, ১৪ নভেম্বর : ছটপুজো উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া-পটনা এবং হাওড়া-গয়া রুটে এক জোড়া করে অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শুক্রবার, ১৩ নভেম্বর থেকে এই বিশেষ ট্রেন পরিষেবা চালু হচ্ছে।

০৩০৫৩ নম্বর হাওড়া-পটনা অসংরক্ষিত স্পেশাল ১৩ নভেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরদিন সকাল ৫টা ৪০ মিনিটে পটনা পৌঁছবে। ফিরতি পথে ০৩০৫৪ নম্বর পটনা-হাওড়া স্পেশাল ১৪ নভেম্বর সকাল ১০টায় পটনা থেকে ছেড়ে একই দিন রাত ১০টা ৩০ মিনিটে হাওড়া পৌঁছবে। এই ট্রেন দুটি বর্ধমান, দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডি স্টেশনে থামবে।

অন্যদিকে, ০৩০৫১ নম্বর হাওড়া-গয়া স্পেশাল ১৩ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরদিন দুপুর ২টা ৩০ মিনিটে গয়া পৌঁছবে। ফিরতি পথে ০৩০৫২ নম্বর গয়া-হাওড়া স্পেশাল ১৪ নভেম্বর বিকেল ৫টায় গয়া থেকে ছেড়ে পরদিন দুপুর ২টা ১০ মিনিটে হাওড়া পৌঁছবে।

এই ট্রেনগুলি ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, পাকুড়, ভাগলপুর, জামালপুর-সহ নির্দিষ্ট স্টেশনগুলিতে থামবে। উৎসবের মরশুমে যাত্রীদের যাতায়াত আরও সহজ করতেই পূর্ব রেলের এই উদ্যোগ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *