আপাতত হাই কোর্টের নির্দেশে ফলতার ‘পুষ্পা’র বাড়ি ভাঙা বন্ধ

কলকাতা, ১৪ নভেম্বর : ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। বাড়ি ভাঙার বিরোধিতায় আদালতে মামলা দায়ের করেছিলেন জাহাঙ্গির।

শুক্রবার এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি শুভ্রা ঘোষ জানান, আগামী সোমবার এই মামলাটি শোনা হবে। তাই আপাতত সোমবার পর্যন্ত বাড়ি ভাঙার কাজ করা যাবে না।

এদিন রাজ্যকে বিচারপতির প্রশ্ন, “মামলাকারী জাহাঙ্গির বর্তমানে জেলে রয়েছেন। তা হলে প্রশাসন কীভাবে চিহ্নিত করল যে বাড়িটি জাহাঙ্গিরের? বাড়ি ভাঙার আগে কোনও নোটিস দেওয়া হয়েছিল?”

রাজ্যের তরফে জানানো হয়, স্থানীয় দু’জন চিহ্নিত করেছিলেন। প্রথমে পোস্টের মাধ্যমে নোটিস পাঠানো হয়েছিল। পরে তা বাড়ির দেওয়ালে আঁটকে দেওয়া হয়। তবে জাহাঙ্গিরের আইনজীবী কিশোর দত্তের দাবি, তাঁর মক্কেল এই বাড়িটির উল্লেখ করলেও তিনি থাকতেন অন্য বাড়িতে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *