বিরল রোগে আক্রান্ত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের পাশে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ,

হুগলি, ৭ নভেম্বর : বিরল রোগে আক্রান্ত এক অসহায় যুবকের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। শুক্রবার আরামবাগের বিধায়ক সেবা কেন্দ্র থেকে পুরশুড়া বিধানসভার অন্তর্গত হরিণখোলা–২ নম্বর অঞ্চলের বাসিন্দা সঞ্জয় বন্দ্যোপাধ্যায় ওরফে বুবাইয়ের চিকিৎসার জন্য নিজের সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য প্রদান করেন তিনি।

জানা গিয়েছে, সঞ্জয় বন্দ্যোপাধ্যায় বিরল রোগে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের জোগাড় করতে পরিবারকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন বিধায়ক হেমন্ত বাগ।

এদিন বিধায়ক জানান, সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি। পাশাপাশি তাঁর চিকিৎসার ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথাও জানান।

বিধায়ক সেবা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের কথা তুলে ধরেন হেমন্ত বাগ। অসুস্থ সঞ্জয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *