বারামুল্লা, ৭ নভেম্বর :উত্তর কাশ্মীরের বারামুল্লায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পলহালান এলাকায়। একটি নির্মাণাধীন দোতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হওয়ার তিন দিন পর শুক্রবার মৃত্যু হয়েছে ওই শ্রমিকের । পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম নাজির আহমেদ ভাট। সে পলহালানের রায়পোরার বাসিন্দা ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তিন দিন আগে পলহালানের রায়পোরা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে শাটারিংয়ের কাজ করার সময় ওই শ্রমিক হঠাৎ নিচে পড়ে যায় এবং মারাত্মকভাবে আহত হয় ।
ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

