খুঁটিতে দ্রুতগামী ট্রাকের ধাক্কা, মৃত ৭

খুঁটি, ৬ নভেম্বর : ঝাড়খণ্ডের খুঁটি জেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ৭ জনের। বৃহস্পতিবার রাতে কাররা-তোরপা মেন রোডের ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার স্থানীয় সূত্রে জানা গেছে, কাররা থানা এলাকায় মেন রোডে এক স্কুটি চালক দুর্ঘটনার কবলে পড়েন। তাঁকে উদ্ধার করতে এলাকার লোকজন ছুটে যান। সেই সময়ে দ্রুত গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকারীদের চাপা দেন।
খুঁটি জেলার পুলিশ সূত্রে জানা গেছে, খুঁটি জেলার কাররা থানা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও একজন আহত হয়েছেন। খুঁটি জেলার পুলিশ সুপার জানান, এক স্কুটি চালকের দুর্ঘটনার পর ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন| সেসময় একটি দ্রুতগামী ট্রাক তাঁদের চাপা দেয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *