আইএমডিটি আইনের দায় কংগ্রেসের ওপর চাপালেন সোনোয়াল

শিলিগুড়ি, ৬ নভেম্বর :   বিদেশি অনুপ্রবেশকারীদের সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ১৯৮৩ সালে কংগ্রেসের শাসনকালে IMDT আইন (Illegal Migrants Determination by Tribunals Act, 1983) কার্যকর করা হয়েছিল।

বৃহস্পতিবার এই দাবি করে কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী সোনোয়াল।

তাঁর অভিযোগ, এই আইন ভারতীয় নাগরিকদের স্বার্থের পরিপন্থী ছিল। অসমে বিদেশি অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ ও বহিষ্কারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিল।

এদিন শিলিগুড়িতে সোনোয়াল সাংবাদিক সম্মেলনে বলেন, বিদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া এবং দেশ থেকে বহিষ্কারের দাবিতে অসমে দীর্ঘ ছয় বছর আন্দোলন চলেছিল। কিন্তু কংগ্রেস সরকার সেই দাবি পূরণে আন্তরিক পদক্ষেপ গ্রহণ করেনি।

এই প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট IMDT আইনকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দেয়। কংগ্রেসের রাজনৈতিক সিদ্ধান্ত বারবার দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে বিপন্ন করেছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *