মমতার কোপে পড়া ডাঃ অরুণ সিংকে রাজ্য আনছে চিকিৎসা-পরামর্শদাতা করে

কলকাতা, ৬ নভেম্বর :  তাঁর হাত ধরেই সূচনা হয়েছিল স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট (SNCU)। তিনি SNCU-র রূপকার। কিন্তু তাঁকেই ব্রাত্য করে রেখেছিল মমতার সরকার। অভিযোগ, একপ্রকার বাধ্য করেছিল রাজ্য ছাড়তেও। এইমস-এর উপদেষ্টা স্বনামধন্য সেই ড. অরুণ সিংকে ফেরাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার।

 বাংলার কৃতী চিকিৎসককে বাংলায় ফেরাল বিজেপি সরকার। রাজ্যের অন্যতম সুপার ফেসিলিটি হাসপাতাল এসএসকেএম-এর জন্য বিশাল অবদান ছিল ড. অরুণ সিংয়ের। তাঁর হাত ধরেই ২০০০ সালে এসএসকেএম-এ নিওন্যাটোলজি বিভাগের সূচনা। শিশুচিকিৎসায় বাংলা পথ দেখিয়েছিল সারা দেশকে! কিন্তু ভিন্ন রাজনৈতিক ভাবাদর্শীর হওয়ার কারণেই রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পূর্বতন সরকারের ‘কোপদৃষ্টিতে‘ পড়েছিলেন স্বনাম্যধন্য শিশু চিকিৎসক ড. অরুণ সিং।

 তাই কর্মভূমি হিসেবে বাংলা ছেড়ে তাঁকে বেছে নিতে হয়েছিল ভিন রাজ্যকে। অবশেষে ফের ‘ঘরে ফিরতে‘ চলেছেন তিনি। তাঁকে ফেরাচ্ছে বঙ্গ বিজেপি সরকার। প্রবীণ নিওন্যাটোলজিস্ট অরুণ সিংকে দু বছরের জন্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করল রাজ্য স্বাস্থ্য দফতর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *